,

সানি লিওন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম !

news-image
বিনোদন ডেস্ক : জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার ফলাফলের মেধা তালিকা প্রকাশ করেছে বিহারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর তাতে প্রথম হওয়া পরীক্ষার্থীর নাম সানি লিওন। তার প্রাপ্ত নম্বর ৯৮.৫।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তালিকা অনুযায়ী ওই নারীর বয়স দেয়া হয়েছে ২৭, বাবার নাম লিওনা লিওন। কোনো কোটা ছাড়াই আবেদন করা ওই নারীর ইতিমধ্যে একই পদে পাঁচ বছরের অভিজ্ঞতাও রয়েছে। যে কারণে প্রথম হয়েছেন তিনি।

কর্মকর্তারা বলছেন, কেউ হয়তো ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে আবেদনটি করেছে। এ ঘটনায় তাদের কোনো দোষ নেই। তবে আবেদনটি ভুয়া নাকি সত্যিই সানি লিওন নামে প্রার্থী রয়েছেন বিষয়টি নিশ্চিত নয়।

জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য দেয়া ওই সার্কুলারে মোট ২১৪ জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রায় ১৮ হাজার প্রার্থী। পরবর্তী পরীক্ষায় তাদের মধ্য থেকে ৬৪২ জনকে নেয়া হবে। সেই পরীক্ষায় সানি লিওন অংশগ্রহণ করলে পরবর্তী ধাপে হবে ভাইভা।

নাগরিকত্ব ও নামের প্রমাণসহ সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সানি লিওনকে। সেখানে তিনি আসেন কিনা সেই অপেক্ষায় এখন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা