,

আমার খুব খারাপ লাগে সন্তানদের নিয়ে ট্রল করলে : অজয় দেবগন

news-image

বিনোদন ডেস্ক : বাবা মা তারকা হলে অনেক সন্তানকে মিডিয়ার সামনে আসতে হয়। তবে বলিউডে শুধু মিডিয়ার সামনে আসা নয়, তারকাদের সন্তানরা কখন কোথায় কি করছে তা নিয়ে রীতিমত আলোচনা-সমালোচনা হয়। এতে ব্যথিত হন অনেক তারকা। সম্প্রতি অজয় দেবগন তার সন্তানদের নিয়ে মুখ খুলেছেন। সন্তানদের নিয়ে সমালোচনা না করার জন্য স্পষ্ট জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে অজয় দেবগন জানান, আমি ও আমার স্ত্রী কাজল, আমরা অভিনেতা। সমালোচনা করতে হলে আমাদের করুন। আমার সন্তানদের নয়। আমাদের জন্যই সন্তানরা পরিচিত মুখ। সন্তানদের নিয়ে ট্রল করা হলে আমার খুবই খারাপ লাগে।

মেয়েকে সমালোচনা করার বিষয়ে তিনি বলেন, কারও সমালোচনা করা অনুচিৎ। আমি যদি এখন কারোর সমালোচনা করি তার নিশ্চয়ই ভালো লাগবে না। আগে নাইসা (অজয়ের মেয়ে) এসব দেখে খুব মন খারাপ করতো। কিন্তু এখন আমার মেয়ে এগুলো বিশেষ পাত্তা দেয় না। ও বুঝতে শিখেছে তুমি যাই কর না কেন, কিছু লোক সবসময় তোমার সমালোচনা করবে।

বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল অজয়ের মেয়ে রাইসা শীঘ্রই বলিউডে পা রাখবেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, নাইসা এখন বিদেশে পড়াশোনা করছে। আপাতত সে এই নিয়ে কোনও কথা বলেনি। তবে ভবিষ্যতে ওর মন পাল্টাতেও পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা