মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের বাসায় আমির

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। চিকিত্সার জন্য গেল বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন তিনি। সঙ্গী হিসবে আছেন স্ত্রী নীতু কাপুর। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে মা কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর খবরের পরও দেশে ফিরতে পারেননি।

ইতোমধ্যে বলিউড তারকা আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুপম খের অসুস্থ অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার বলিউডের অন্যতম তারকা আমির খান ঋষি কাপুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আমির খানের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নীতু কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, একজন মানুষের সঙ্গে কত সময় কাটালাম, সেটা বড় কথা নয়। কতটা কোয়ালিটি টাইম দেওয়া গেল সেটাই বড়। আমির আমাদের এতটাই ভালবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়েছে। ও সত্যিই সুপারস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্টের পর বলিউডে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ভক্তদের মনে কৌতূহল জেগেছে ঋষির অসুস্থতা নিয়ে। যদিও পরিবারের পক্ষ থেকে রোগের উন্নতি বা অবনতি বিষয়ে কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক