,

অভিনেতা জাহিদ হাসান হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : জাহিদ হাসান ঠাণ্ডা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন। তার অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা জামিল হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি জাহিদ ভাই হাসপাতালে ভর্তি হন।

গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

চিকিৎসক জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। সব ঠিক থাকলে আজ দুপুরেই হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার কথা।

অভিনেতা জামিল বলেন, জাহিদ ভাই এখন ভালো আছেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তবে ডাক্তার বলেছেন, ভয়ের আর কোনো কারণ নেই। জাহিদ ভাই সবার কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা