,

সম্পর্কে থাকা মানে এখনই বিয়ে করছি না, বললেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেমের সম্পর্কে আছেন তা আর লুকোচুরির মধ্যে নেই। অনেক আগেই তাদের এই সম্পর্কের কথা সবাইকে জানান তারা নিজেরাই। শুধু তাই নয় তাদের পরিবারও এই সম্পর্কের বিষয়ে ইতিবাচক। তাই এ নিয়ে লুকোচুরির কিছু নেই।

তবে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাত্কারে রণবীর ও আলিয়ার কাছে একটি নিয়মিত প্রশ্ন হচ্ছে, কবে বিয়ে করছেন তারা? কারণ গত বছরের শেষে জানা যায় ২০১৯ সালে বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। রণবীরের পরিবারের সাথে আলিয়ার নিয়মিত ছবিগুলো সেই ইঙ্গিত দেয়। কিন্তু এখনো বিয়ে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এমনকি এ নিয়ে উত্তর দিতে দিতে বিরক্ত এই তারকা যুগল।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে দেওয়ার সাক্ষাত্কারে আলিয়া বলেন, ‘সম্পর্কে থাকা মানে এখনই বিয়ে করছি না। এটি আমি বহুবার বলেছি। তবুও এক প্রশ্ন আমাকে সবসময় শুনতে হয় এবং এর উত্তর দিতে হয়। কিন্তু আমার এক উত্তর থাকবে। আমি এখুনি বিয়ে করছি না। শুধু তাই নয় এখনো বিয়ে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নেইনি। বিয়ে যদি কেউ কিছু জেনে থাকেন তাই কেবলই গুজব। আমি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছি। তাই আমাকে আমার কাজ নিয়ে প্রশ্ন করলে সেটি আমার জন্য স্বস্তির হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা