,

মালাইকা জানালেন বিচ্ছেদের আগের রাতে কী ঘটেছিল

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগেই ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আরবাজ খান এবং অভিনেত্রী মালাইকা অরোরা। এতদিন সেই ঘটনা চাপা পড়ে গিয়েছিল। তবে সম্প্রতি বিচ্ছেদের আগের রাতের ঘটনা প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন মালাইকা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে কেউ বিষয়টি স্বীকার করেননি। কিন্তু বিচ্ছেদের আগের রাতে কী হয়েছিল, সে বিষয়ে মুখ খুলেছেন মালাইকা।

সম্প্রতি কারিনা কাপুরের একটি রেডিও শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। মালাইকা জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধু ও প্রিয়জনরা তাকে বারবার ভেবে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

‘এমনকি যেদিন বিচ্ছেদ হয়েছিল তার আগের দিন রাতেও পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি নিশ্চিত? তোমার সিদ্ধান্ত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত তো তুমি? আসলে আমাকে নিয়ে যারা চিন্তা করে, তারাই এ সব জানতে চেয়েছিল’, বলেন মালাইকা।

তবে বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের দুজনেরই ছিল এ কথা স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। আর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রিয়জনরা। জীবনের কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা