,

পাকিস্তানে মুক্তি স্থগিত ‘টোটাল ধামাল’র

news-image

বিনোদন ডেস্ক : ইন্দর কুমার পরিচালিত ও অজয় দেবগন প্রযোজিত বলিউড সিনেমা ‘টোটাল ধামাল’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (২২ ফেব্রুয়ারি)। তবে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সৈন্যবহরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানে সিনেমাটি মুক্তি না দেওয়া ঘোষণা দিয়েছেন নির্মাতা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) অজয় দেবগন টুইটারে লেখেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘টোটাল ধামাল’ টিম পাকিস্তানে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

হাস্যরসাত্মক এই সিনেমাটির মধ্য দিয়ে ১৭ বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি ও রিতেশ দেশমুখকে।

২০০৭ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘ধামাল’। এতে অভিনয় করেন-সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, জাভেদ জাফরি। এরপর ২০১১ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘ডাবল ধামাল’-সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, মল্লিকা শেরাওয়াত ও কঙ্গনা রনৌত।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলায় ভারতের বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। ঘটনার পরপরই এর দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। একই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছে ভারতের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা