মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ কন্যা সুহানা যার প্রেমে মজেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ক্যারিয়ার গড়তে মুখিয়ে শাহরুখ খান কন্যা সুহানা। বাবার খ্যাতিটা সে বিষয়ে অনেকটা এগিয়ে রেখেছে তাকে।

পরিচালক, প্রযোজক সবই যেন তার হাতের মুঠোর। বলি পর্দায় মুখ দেখানো এখন শুধু সময়ের ব্যাপারমাত্র।

সেলক্ষ্যে অনেকটা এগিয়েও গেছেন তিনি। ভগ ম্যাগাজিনের প্রচ্ছদে ইতিমধ্যে মেলে ধরেছেন নিজেকে।

রুপালী পর্দায় কবে অভিষেক হচ্ছে তার তা সময়সাপেক্ষ হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুহানা।

সুহানা বলতেই যেন নেট জগতে ভাইরাল কিছু।

এ নিয়ে বিটাউনে কম গুঞ্জনও শোনা যায় না। শাহরুখ কন্যা বলেই নাকি ফটো সাংবাদিকদের চোখ সুহনার পিছু ছাড়ে না।

আর সেকারণেই সুহানা কী করছেন, কার সঙ্গে ঘুরছেন সবই চলে আসে সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে।

এবার বলিমহলের নতুন গুঞ্জন, স্বদেশি নয় এক কোরিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুহানা।

সুহানার ইন্সটাগ্রামের পোস্ট থেকেই তা জানা গেল। সেখানে সুহানা পোস্ট করেছেন সাহুর আকর্ষণীয় একটি ছবি।

কে এই সাহু? জবাবটা দিলেন সুহানা নিজেই।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি সুহানাকে প্রশ্ন করা হয়েছিল, কোন অভিনেতার প্রেমে মজেছেন?

সুহানা বলেন, ‘সাউথ কোরিয়ার পপসিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেইয়ন, যাকে মিডিয়ায় সাহু বলে চেনে সবাই।’

কিম জুন মেইয়ন নামের এই তরুণ এখন সুহানার ক্রাশে পরিণত।

বহুমুখী প্রতিভাধর এই কোরিয়ান অভিনেতা। তিনি একাধারে একজন গীতিকার, শিল্পী এবং জনপ্রিয় অভিনেতাও।

মডেল হিসেবেও দক্ষিণ কোরিয়ার প্রথম সারিতে রয়েছে সাহুর নাম।

সাহুর এসব বহুমূখী প্রতিভায় মুগ্ধ শাহরুখ তনয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক