,

আলিয়া বললেন, রণবীর খুব ‘স্পর্শকাতর’

news-image

বিনোদন ডেস্ক : বক্স অফিসে বেশ ভালো অবস্থানেই রয়েছে ‘গাল্লি বয়’। প্রথম দিনেই ১৯ কোটি টাকার বেশি ব্যবসা করেছে রণবীর সিংহ এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি। তিন দিনের মধ্যে ৫০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে ছবিটি। প্রথমবার স্ক্রিন শেয়ার করে রণবীরের সম্পর্কে নাকি বেশ কিছু অজানা তথ্য জেনেছেন আলিয়া। সদ্য সাংবাদিকদের সামনে সে সব তথ্য শেয়ার করেছেন নায়িকা।

আলিয়ার কথায়, ‘‘রণবীরের নীরবতাই ওর শক্তি। আসলে ও খুব স্পর্শকাতর। ওকে আবিষ্কার করাটা মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবেও আমার কাছে বড় ব্যাপার।’’

এই ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে রয়েছে মিউজিক। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও মিউজিক রণবীরের খুবই পছন্দের জায়গা। তিনি শেয়ার করেছেন, ‘‘মিউজিক আমি ভালবাসি। গাড়ি হোক বা জিম— প্রায় সব জায়গাতেই গান গাইতে ভাল লাগে আমার। আসলে সেই মুড বা স্পিরিটটাও অনস্ক্রিন বোঝা যায়।’’

‘গাল্লি বয়’ ইন্ডাস্ট্রিকে এক নতুন জুটি উপহার দিয়েছে। রণবীর-আলিয়াকে নিয়ে নতুন করে ভাবছেন পরিচালকরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা