শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে নিয়ে যা বললেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী রাখি সাওয়ান্তের মতপ্রকাশ মানেই তা নিয়ে বিতর্ক। এবার কাশ্মিরে পুলওয়ামা জঙ্গি হামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন বিতর্কের এই রানী।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রাখি বলেন, ‘পুরো দেশ এতজন সেনার মৃত্যুতে ফুঁসছে। মোদিজি আপনি এবং আপনার মন্ত্রীরা শান্তির ঘুম ঘুমাতে পারেন এই সেনা জওয়ানদের জন্য। আমরা সবাই সুরক্ষিত ওদের জন্যই।’

এর পরে তিনি জওয়ানদের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করার অনুরোধ করেন নরেন্দ্র মোদিকে।

কড়া ভাষায় তিনি বলেন, ‘মোদিজি আপনার থেকে কিছু চাই না। নিজের পকেট থেকে আপনি টাকা দেবেন না। দেশের নাগরিকের টাকা শহীদ জওয়ানদের হাতে তুলে দিন।’

রাখি আরও বলেন, ‘জওয়ানদেরকে শুধু ব্যবহার করা হয়। এখন সবাই শোকপ্রকাশ করলেও ক’দিন পরে সবাই ভুলে যাবেন। তাই এই জওয়ানদের পরিবারের হাতে ৫০ লাখ টাকা করে তুলে দিন।’