মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেবী’ প্রচারণায় মধ্যপ্রাচ্যে জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত ছবি ‘দেবী’ এবার মুক্তি পাচ্ছে মধ্যপ্রাচ্যে। ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এরই মধ্যে তা নিশ্চিত করেছে মিডিয়া মেজ। মধ্যপ্রাচ্যে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে প্রতিষ্ঠানটি।

মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত জানান, আরব আমিরাতের ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহর নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবির ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মলে প্রদর্শিত হবে ‘দেবী’।

এ ছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ছবিটি।

‘দেবী’র নায়িকা ও প্রযোজক জয়া আহসান বলেন, ‘মিসির আলি, রানু, নীলু, আনিস, আহমেদ সাবেতরা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার মতো। দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সবাই আমাদের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আশা করি মধ্যপ্রাচ্যেও তার ব্যতিক্রম হবে না।’

গত বছরের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেবী’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এর জন্য সরকারি অনুদান পেয়েছেন জয়া আহসান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জয়া আহসানের সিতে সিনেমা। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক