,

দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প

news-image

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার সকালের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

চট্টগ্রামে রোববার সকাল ৮টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।এ সময় নগরের অনেক ভবন কেঁপে ওঠে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে ছুটোছুটি করতে থাকেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের কাছে।

এদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একই সময়ে ভূমিকম্প হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী এ কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ