শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু

news-image

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা পুলিশের তত্ত্বাবধানে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ১০২ জন ইয়াবা কারবারিরা আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

জানা গেছে, আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার ৪টি আসনের সংসদ সদস্যরা।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে কক্সবাজার পুলিশের হেফাজতে থাকা শতাধিক ইয়াবা কারবারিদেরকে কড়া পাহাড়ার মধ্যে দিয়ে বাসযোগে অনুষ্ঠানস্থলে আনা হয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইয়াবা তুলে দিয়ে আত্মসমর্পণ করবেন। এ সময় মাদক কারবারিরা ইয়াবা ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করবেন। অনুষ্ঠান শেষে আত্মসমর্পনকারীদের পুনরায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে মাদক নির্মূলে ইয়াবা কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবে এমন ইঙ্গিত আসে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এরপরে জানুয়ারির মাঝামাঝি থেকে আত্মসমর্পণের জন্য ইয়াবা কারবারিরা কক্সবাজারে সেফহোমে জড়ো হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা