,

ট্রলের শিকার প্রিয়াংকা

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলিব্রেটিদের ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। প্রায় কমবেশি সময় বলিউড তারকারই কোনো না কোনো সময়ে বিভিন্ন কারণে ট্রল হয়েছেন। এবার পুলওয়ামার ঘটনা নিয়ে টুইট করে ট্রল হতে হলো দেশিগার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াকে।

গতকাল কাশ্মীরের পলওয়ামে সন্ত্রাসী হামলায় দেশটির পুলিশ বাহিনীর কমপক্ষে ৪২ জন সদস্য নিহত হন।

এ ঘটনায় টুইট করেন প্রিয়াংকা। তিনি লেখেন, ‘পুলওয়ামার ঘটনায় আমি হতবাক। ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না। আমি শহীদদের পরিবারের পাশে রয়েছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’

আর তার এই টুইটের পরেই তাকে ট্রল করেন অনেকে। প্রিয়াংকার লেখা ‘ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না’ কথা ধরেই তাকে টুইটারে কটাক্ষ করেন এক ব্যক্তি। অক্ষয় ভরদ্বাজ নামে এক ব্যক্তি লেখেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না, যতক্ষণ না আমরা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিচ্ছি।’

অন্য আরেকজন লেখেন, ‘আপনি আপনার স্বপ্নের জগতেই থাকুন। আপনার চিন্তা ভাবনা অত্যন্ত ভীতু প্রকৃতির।’

এর আগে বাংলাদেশে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে আসা প্রসঙ্গ তুলেও অনেকে প্রিয়াংকাকে আক্রমণাত্মক কথা বলেন।

তবে এটা বলেই ক্ষান্ত হননি তারা। অনেকেই প্রিয়াংকাকে নীচু মনের নারী বলেও কটাক্ষ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা