শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেলার প্রকাশ ‘যদি একদিন’ ছবির

news-image

বিনোদন প্রতিবেদক : ‘প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে। কারও স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের। আবার কেউ স্বপ্ন দেখেন আপন মনের মানুষকে একটু হাসি দেয়ার। আমার জন্য সে মানুষটা শুধু একজন… রূপকথা।’ তাহসানের কণ্ঠে এই কথাগুলোর মধ্য দিয়েই শুরু হয় বহুল আলোচিত ‘যদি একদিন’র ট্রেলার।

আসছে ৮ ফেব্রুয়ারি নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ছবি ‘যদি একদিন’। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসে ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশ হয়। যা এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর সনদ পায় ছবিটি। ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন সঙ্গীত তারকা-অভিনেতা তাহসান খান, শ্রাবন্তী (কলকাতা) ও তাসকিন।

আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।