,

বাস খাদে পড়ে রাজবাড়ীতে ২জন নিহত

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় গত রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।

পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দী গ্রামের বাসবাড়ি এলাকার বাদশা প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (২২) ও সাহেব আলীর ছেলে জালালউদ্দিন প্রামাণিক (২৮)।

রাজবাড়ী হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতরা সবাই একটি মিনি বাসে করে বগুড়া থকে রাজবাড়ীতে বালিয়াকান্দির রসুলপুরে ওরশে যাচ্ছিল। পথে একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।

এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১