,

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার

news-image

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের মহেশখালীতে শিশুসহ ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার সোনাদিয়া প্যারাবনের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৬ শিশু, ১৪ নারী ও ১১ পুরুষ আছে। এ সময় পুলিশ রোজিনা আক্তার নামের এক ‘মানব পাচারকারীকে’ আটক করে। উদ্ধার ব্যক্তিরা উখিয়া কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে এসব রোহিঙ্গাকে কক্সবাজারের নাজিরার টেক দিয়ে নৌকাযোগে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে আনে পাচারকারীরা। বুধবার রাতে মাছ ধরার নৌকায় করে তাদের মালয়েশিয়ায় পাচার করার কথা ছিল। এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, দুপুরে এই বিষয়ে খবর পাওয়া যায়। পরে বেলা তিনটায় পুলিশ অভিযানে নামে। রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর মকছুদের মাজারসংলগ্ন প্যারাবনের ভেতর থেকে ওই ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধার হওয়া শিশুদের বয়স ৪ থেকে ৭ বছরের মধ্য। আটক রোজিনা আক্তার মানব পাচারকারী দলের সদস্য।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১