,

খুলনায় পিকনিকের বাস উল্টে স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৩০

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৩০ জন শিক্ষার্থী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়।

স্থানীয়রা জানান, রাস্তায় সংস্কার কাজ চলায় কারণে কার্পেটে গর্ত ছিলো। সেই গর্তে বাসটি আটকে যায়। আটকে যাওয়া বাসটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০ ফুট দূরে গিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০ শিক্ষার্থী।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে আশঙ্কাজনকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে।

বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিলো বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১