,

মামীর সাথে পরকীয়া: দেখে ফেলায় নানাকে খুন করলো নাতি

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মজিবুর রহমান (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার নাতি।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি নাঈম (২১) ও নিহতের পুত্রবধূ সামিয়াকে (৩৪) আটক করেছে।

রোববার মধ্যরাতে খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম সব স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই নিহত মজিবুর রহমানের বড় মেয়ের ছেলে নাঈমের সাথে মেজ ছেলের স্ত্রী সামিয়ার অবৈধ সম্পর্ক চলছিলো। রোববার রাতে নাঈম ঢাকা থেকে এসে তার নানা বাড়ি যায়। এরপর মামা মাসুদের অনুপস্থিতিতে মামী সামিয়ার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।

এসময় নানা মজিবুর রহমান বিষয়টি দেখে ফেলেন। ঘটনা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে নাঈম তার নানাকে ঘর থেকে বারান্দায় বের করে এনে বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

পরে স্বজনরা মজিবুর রহমানকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই নাঈমের নিজবাড়ি কুমারখালী থেকে তাকে আটক করে। তার স্বীকারোক্তিতে নিহত মজিবুর রহমানের বাড়ি থেকে তার পুত্রবধূ সামিয়াকেও আটক করা হয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১