,

পথচারীকে বাঁচাতে গিয়েই প্রাণহানি ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতার

news-image

খুলনা প্রতিনিধি : পথচারীকে বাঁচাতে গিয়ে খুলনায় সড়ক দুর্ঘটনায় পাঁচ ছাত্রলীগ-যুবলীগ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিমেন্টবোঝাই ট্রাকটি খুলনা শহরের জিরো পয়েন্টের দিকে আসছিল। আর প্রাইভেটকারটি বিপরীত দিক রূপসা ব্রিজে যাচ্ছিল। খেজুরবাগান এলাকায় একজন পথচারী প্রাইভেটকারটির সামনে পড়ে যায়। তখন প্রাইভেটকারটি পথচারীকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।

রোববার রাতে খুলনায় লবণচরা থানার খেজুরবাগান এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা পাঁচ ছাত্রলীগ-যুবলীগ নেতা নিহত হন।

তারা হলেন- গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের উপসম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন সাদিকুল।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কেএমপির মুখপাত্র আরও বলেন, প্রাইভেটকারটি সাদিকের ব্যক্তিগত। তিনিই সেটি চালাচ্ছিলেন। নিহতদের মধ্যে চার ছাত্রলীগ নেতার সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র। এর মধ্যে মাহবুব হাসান বাবু স্নাতক (সম্মান) শেষ বর্ষের, অনিমুল স্নাতক দ্বিতীয় বর্ষের, সাজু উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এবং উৎসবও একই কলেজের শিক্ষার্থী। এর মধ্যে উৎসব ও অনিমুল পরস্পরের আত্মীয়, সম্পর্কে চাচা-ভাতিজা।

তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১