মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মত সংসদে গেলেন এমপি মাশরাফি

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ৩০ ডিসেম্বর এই সংসদের অধিবেশন শুরু হলেও বিপিএলের কারণে তিনি অধিবেশনে যোগ দিতে পারেননি। আজই প্রথম অধিবেশনে যোগ দেন তিনি।

বিকাল ৫টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপির সঙ্গে সংসদে প্রবেশ করেন মাশরাফি। প্রায় এক ঘণ্টা অধিবেশন কক্ষে অবস্থান করেন।

মাগরিবের নামাজের বিরতির সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, মাশরাফি সংসদে ঢুকেই অন্য এমপিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান। মাশরাফি বলেন, আমি নতুন এমপি। আমার এলাকায় কীভাবে কাজ করব সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক