,

অ্যাঞ্জেলিনা জোলি শুনলেন রোহিঙ্গাদের কথা

news-image

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ সোমবার দুপুরে তিনি টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

এ সময় তিনি শিবিরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। সেই সাথে শিবিরে যাওয়ার আগে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, জোলি দুপুর ১টা ১৫ মিনিটে হোটেল রয়েল টিউলিপ থেকে রওনা দেন এবং ২টার দিকে চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছান।

কর্মকর্তারা জানান, জোলি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।

শিবির পরিদর্শন শেষে দুপুরের পরে তিনি কুতুপালং শিবিরের ডি ব্লকে সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন বলে জানান আবুল কালাম।

কক্সবাজার থেকে ফেরার পর ঢাকা ত্যাগ করার আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করতে পারেন এ বিশেষ দূত।

ইউএনএইচসিআরের সাথে কাজ করা জোলি ২০১২ সালের এপ্রিলে সংস্থার বিশেষ দূত হিসেবে যোগ দেন।

নিজের ভূমিকার মাধ্যমে জোলি বিশ্বের বিভিন্ন সংকট এবং ব্যাপকভাবে মানুষের স্থানচ্যুত বা বাস্তুচ্যুত হওয়ার ব্যাপারে ইউএনএইচসিআরের প্রতিনিধিত্ব করেন। এছাড়া এ হলিউড অভিনেত্রী বৈশ্বিক শরণার্থী বিষয়ক বিভিন্ন আলোচনায় নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন।

অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআরের বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১