,

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাইয়ে দুই যুবক নিহত

news-image

রাঙ্গু‌নিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামা‌টির কাপ্তাইয়ের রাইখালী ইউ‌নিয়‌নে প্রতিপ‌ক্ষের গুলিতে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হো‌সেন (৩২) নিহত হয়েছে। মং‌সিনু মারমা রাইখালীর নারান‌গি‌রি এলাকার উ‌চিংনু মারমা ও জা‌হিদ একই গ্রা‌মের আরব আলীর পুত্র।

চাঁদাবা‌জিসহ আধিপত্য বিস্তা‌রের লড়াই‌য়ে লিপ্ত জেএসএস’র দুই গ্রু‌পের আভ্যন্তরীন বি‌রো‌ধের কার‌ণে এই হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে পু‌লিশ জানায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তি (সন্তু) গ্রু‌পের সশস্ত্র সন্ত্রাসীরা গু‌লি ক‌রে হত্যা ক‌রেন ব‌লে স্থানীয়রা জানায়।

আজ সোমবার বি‌কেল চারটায় কাপ্তাই‌য়ের রাইখালী ইউ‌নিয়‌নের কা‌রিগর পাড়া ফ‌রেস্ট অ‌ফিস সংলগ্ন এলাকায় হত্যাকা‌ণ্ডের এই ঘটনা ঘ‌টে। কাপ্তাই‌য়ের চন্দ্রঘোনা থানা পুলিশ ‌নিহত‌দের লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যান।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেল চারটার দিকে রাইখালীর কারিগর পাড়ার ফরেস্ট অফিসের সামনে বন্ধু জা‌হিদ হো‌সেন‌কে নি‌য়ে আড্ডা দি‌চ্ছিল মং‌সিনু মারমা। সে ই‌তিপূ‌র্বে জনসংহ‌তি স‌মি‌তি (সন্তু) গ্রু‌পের কা‌লেক্টর হিসে‌বে দা‌য়িত্ব পালন কর‌লেও সম্প্র‌তি জেএসএস সংস্কারপন্থী এমএনলারমা গ্রু‌পে যোগ ‌দেন। সদ্য অনু‌ষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মং‌সিনু মারমা আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্কর তালুকদা‌রের প‌ক্ষে কাজ ক‌রেন। এ‌তে ক্ষিপ্ত হয়ে উ‌ঠেন জনসংহ‌তি স‌মি‌তির স্থানীয় নেতারা। তার জের ধ‌রে আজ সোমবার বি‌কে‌লে কাপ্তাই‌য়ের রাইখালীর কা‌রিগর পাড়ায় মূ‌খোশধারী সশস্ত্র বন্দুকধারীরা মংসিনু মারমা ও তার বন্ধু মো: জাহিদ হো‌সেনকে ব্রাশ করে পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, মংসিনু মারমা আগে জনসংহতি সমিতির (সন্তু) গ্রু‌পের সদস্য ছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে সে জনসংহতি সমিতি (এমএনলারমা) গ্রুপে যোগ দেন। দুজ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে ময়নাতদ‌ন্তের জন্য রাঙ্গামা‌টি জেনা‌রেল পাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌বে। ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের ধর‌তে পু‌লিশ অ‌ভিযান চালা‌চ্ছে ব‌লে তি‌নি জানান।

রাইখা‌লি ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ কার্বারী ব‌লেন, মং‌সিনু মারমা আগে জেএসএস সন্তু লারমা গ্রু‌পে ছিল। সেখান থে‌কে বের হ‌য়ে আসায় হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘট‌তে পা‌রে ব‌লে তি‌নি জানান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১