,

৯ বছরের শিশু সাড়ে ৩ মাসে কোরআনের হাফেজ

news-image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের আল ফারুক ইসলামী একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলাম (৯) মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআন হিফজ (মুখস্থ পড়া) সম্পন্ন করেছে।

দ্বীন ইসলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার শাস্তাবাতানবাড়ি গ্রামের রফিক মাঝির ছেলে। তার বাবা একজন রাজমিস্ত্রীর সহকারী। রফিক মাঝি চাটখিল থানার পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন।

কোরআনে হাফেজ দ্বীন ইসলাম তাদের বড় সন্তান। মাদ্রাসার পরিচালক আবদুল্লাহ-আল-নোমান আমাদের সময়কে জানান, অসাধারণ মেধাবী দ্বীন ইসলাম। সে মাত্র তিন মাস ১৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে কোরআনে হাফেজ হয়েছে। দ্বীন ইসলাম দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাকে বিনা খরচে মাদ্রাসায় পড়ালেখা ও খাওয়া-দাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। হাফেজ দ্বীন ইসলামকে দেখতে প্রতিদিন আল ফারুক ইসলামি একাডেমিতে অনেক মানুষ ভিড় জমান। দ্বীন ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১