মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ‘দাঁত ভাঙল’ ছাত্রলীগ

news-image

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ভবিষ্যতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর না যাওয়ার নির্দেশনা দেওয়ায় শেরপুরের শ্রীবরদী উপজেলার থানা পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শককে মারধর করে দাঁত ভেঙে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জেনারেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রোববার রাতে শ্রীবরদী শহরের চৌরাস্তা মোড়ে কর্তব্যপালনরত ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে তারা। আহত দুই এএসআই হলেন- আব্দুল হান্নান ও মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, প্রায় সময়ই শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিছু বখাটে যুবক নানা ধরনের নেশা করতো। এ নিয়ে চিকিৎসকরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ওসির নির্দেশে শ্রীবরদী থানার দুই এএসআই আব্দুল হান্নান ও মো. রফিকুল ইসলাম হাসপাতালের ভেতর থেকে কয়েকজনকে থানায় ডেকে নিয়ে আসে। পরে ওসি রহুল আমিন তাদের জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যতে হাসপাতালের ভেতর না যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে ছেড়ে দেন।

এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে এএসআই আব্দুল হান্নান ও মো. রফিকুল ইসলাম শ্রীবরদী বাজারের চৌরাস্তা মোড়ে ডিউটি করতে গেলে তাদের দুইজনকে মারধর করে এবং মোবাইল ছিনিয়ে নেয় ওই বখাটেরা। হামলায় এএসআই আব্দুল হান্নানের কয়েকটি দাঁত ভেঙে যায়।

এএসআই আব্দুল হান্নান ও মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ নেতা জিয়াউল হক জেনারেল ও শাকিলের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা চৌরাস্তা মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি।’

তবে অভিযুক্ত ওই যুবকরা ছাত্রলীগের নেতাকর্মীরা নয় দাবি করে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মেরাজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বেশ কয়েকজন যুবকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা হয়েছে। তাদের কেউকে আমি চিনি না। এরা ছাত্রলীগের কেউ না।’

তিনি বলেন, ‘রাতে আমি ও আমার যুগ্ম আহ্বায়ক জেনারেল হেঁটে যাচ্ছিলাম। এসময় পুলিশ এসে জেনারেলকে ধরে নিয়ে যায়। তাকে লাঞ্ছিত করে।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং একজন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি একটি মামলা দায়ের হয়েছে।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীবরদী-নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ সদস্যদের মারধর করার অভিযোগে জেনারেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।’ দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক