,

ট্রাফিক পুলিশকে মারধর করা সেই সরকারি কর্মকর্তা আটক

news-image

নিউজ ডেস্ক : সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগে সেই সরকারি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সে কর্মকর্তা মোটরসাইকেলে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ান ওয়ে রাস্তার উল্টোমুখে প্রবেশের চেষ্টা করেন। তাতে বাধা দিলে ট্রাফিক পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাকে মারধর করেন তিনি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটক তানজিল আহমদ (৪৫) ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় কর্মরত আছেন বলে জানা গেছে। তিনি বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

আটক ব্যক্তি ও তার মোটরসাইকেল জব্দ করে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১