মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলার নামে সন্ধ্যার পর চলে অশ্লীল নৃত্য

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বরমতোল গ্রামের শুরু হয়েছে মেলা। তবে স্থানীয়রা বলছেন, মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান। এ গানের শব্দ একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার প্রস্তুতি নষ্ট করছে। অন্যদিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুব সমাজকে।

মেলাকে কেন্দ্র করে আগামী মাসের ০১ তারিখে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।

মেলার পরিচালক মকসেদ আলী জানান, ২০ দিনের জন্য বিজয় মেলার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। তবে মেলার অনুমোদনের মধ্যে অশ্লীল নৃত্য অথবা যাত্রাপালা চালানোর কোনো অনুমোদন নেই। পাশাপাশি র‌্যাফেল ড্র পরিচালনার অনুমোদন পেয়েছে বলে দাবি করেন তিনি।

ওই এলাকার এসএসসি পরীক্ষার্থী মোমিনুর রহমান বলেন, গত ৯/১০ দিন ধরে মেলার মাইকের বিকট শব্দের কারণে পড়ালেখা করা সম্ভব হচ্ছে। বালিয়াডাঙ্গীতে মেস খুঁজছে সে। যাতে পরীক্ষার আগের কয়েকটা দিন পড়ালেখা করে প্রস্তুতি গ্রহণ করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি মেলা করতে বারণ করেছিলাম। উল্টো আমাকেই হুমকি, ধমক দিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, শিক্ষার্থীরা ও অভিভাবগণ আমাদেরকেও অভিযোগ করেছে। আমি ঠাকুরগাঁও পুলিশ সুপারের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। মেলার কারণে পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হবে, এটা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক