মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করলেন সরকারি কর্মকর্তা

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে কর্তব্যরত ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করেছেন সরকারি ব্যাংকের এক কর্মকর্তা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় পুলিশ বি এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে। তানজিল সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে আসছিলেন। চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়ানওয়ে রাস্তার বিপরীত দিকে যেতে চাইলে কতর্ব্যরত ট্রাফিক সদস্য মো. আলী তাকে বাধা দেন। এসময় তানজিল আহমদের সাথে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্য মো. আলীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন।

এসময় চৌহাট্টা পয়েন্টে থাকা অন্য ট্রাফিক সদস্যরা এসে তাকে আটক করেন এবং তার মোটরসাইকেলটি জব্দ করেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, ট্রাফিক সদস্যের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক