মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় নিহতদের লাশ হস্তান্তর

news-image

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় নিহত শ্রমিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় নীলফামারীর জলঢাকায় কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

লাশ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদৌলা,ওসি মোস্তাফিজার রহমান, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক প্রমূখ।

এদিকে লাশ আসার সংবাদে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ সকাল থেকে স্কুল মাঠে ভীর জমায়। সকাল ৮টার কিছু পরে লাশগুলোকে স্কুল মাঠে পৌঁছলে সেখানে এক হ্রদয় বিদারক ঘটনার অবতারণার সৃষ্টি হয়। নিহতদের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এক সাথে এতো লাশের কফিন দেখে সবাই হতবিহ্বল হয়ে পড়ে। এ সময় কফিনগুলো স্বজনদের মাঝে এক এক করে তুলে দেওয়া হয়। পরে কাঁধে লাশের কফিন নিয়ে অশ্রুসজল স্বজনরা যে যার গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

দুর্ঘটনায় নিহত বিপ্লব চন্দ্রের পিতা রাম প্রসাদ রায় বিলাপ করতে করতে অশ্রুসিক্ত নয়নে বলেন,‘ দুনিয়ায় এই বড় একটি কঠিন বিষয়। যখন বাবার কাঁধে সন্তানের মৃতদেহ উঠে।’
মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান ও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক বলেন, ‘একই স্থান থেকে দুই ইউনিয়নের লাশগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা আরো বলেন, নিহত পরিবারগুলোর দিকে যেন সরকার নজর রাখেন।এতে পরিবারগুলো উপকৃত হবে।’

লাশ হস্তান্তর শেষে এক প্রতিক্রিয়ায় নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ‘প্রাথমিকভাবে তাদেরকে সহায়তা করা হলো। আগামী দিনগুলোতে নিহত পরিবারগুলোকে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী একটি ট্রাক উল্টে গিয়ে ইট ভাটার শ্রমিকদের থাকার মেসের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা ১২ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়। এদের মধ্যে নয়জনের বাড়ী মীরগঞ্জ ইউনিয়নে। বাকী চারজনের বাড়ি পার্শ্ববর্তী শিমুলবাড়ী ইউনিয়নে। এরা হলেন- মীরগঞ্জ ইউনিয়নের শংকর চন্দ্র রায় (১৭),প্রশান্ত রায় দিপু (১৬),তরুন চন্দ্র রায় (১৬),রঞ্জিত কুমার (৩০), অমিত চন্দ্র (১৯), বিপ্লব চন্দ্র (১৫),সেলিম (১৫),মাছুম (১৬),মোরসালিন (১৫) শিমুলবাড়ী ইউনিয়নের কনক (৪০),বিকাশ (৩২),মনোরঞ্জন (১৭) ও মৃণাল (১৫)। এরা অধিকাংশই স্কুল পড়ুয়া ছাত্র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক