মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারসেনাবাহিনীর সদস্য আটক

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ভূখণ্ডে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে ভাল্লুক খাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।

আটককৃত ওই সেনা সদস্যের নাম অং বো থিন। তার বাড়ি মিয়ানমারের ইয়াংগুনে।

জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে জানায়। তাকে নাইক্ষ্যংছড়ি লেম্বুছড়ি সীমান্তের ওপারে বেন্ডুলা ক্যাম্পে সংযুক্ত করে দায়িত্ব দেয়া হয়। গত দু’দিন আগে সে ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

আটক সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বায়েজিদ খান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে। বেন্ডুলা ক্যাম্পে কাজ ভাল ভাল না লাগায় সে বাংলাদেশে পালিয়ে আসে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক