মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় ৭ জন নিহত

news-image

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। বাকি একজন অটোরিকশার চালক।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে কুপিয়ে আহত করে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক