মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পরাজয় হয়নি, স্বাধীনতা যুদ্ধের চেতনা পরাজিত হয়েছে : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, পরাজিত হয়েছে আওয়ামী লীগ সরকার, পরাজিত হয়েছে মানুষের সমস্ত সুস্থ ভাবনা চিন্তার। আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সেই চেতনার পরাজয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু এই ঠাকুরগাঁওয়ে নয়, সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পরাজয় হয়েছে। আমাদের সমস্ত মূল্যবোধগুলো রাতের অন্ধকারে ডাকাত এসে কেড়ে নিয়ে গেছে। সমস্ত চিন্তা-ভাবনা সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।বাংলাদেশের যে গণতান্ত্রিক ভবিষ্যৎ ছিলো সেটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের দায়িত্ব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক