,

খুলনার সোনাডাঙ্গায় দুই শ্রমিকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পুলিশ

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ডের কাছে ভাড়া বাড়িতে আক্তার হোসেন (৫৫) ও মেহেদী হাসান (১৬) নামের দুই শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।

শুক্রবার রাত সাড়ে ৮টায় সোনাডাঙ্গা আউটার বাইপাস রোডের ইদ্রিস আলীর ভাড়াটিয়া বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে মেহেদীর হাত-পা বাঁধা অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপরদিকে, আক্তার হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, গত ৭ জানুয়ারি বসতির এই ঘরটি ভাড়া নেয় আক্তার হোসেন। এই ঘরে তিনি একাই থাকতেন। ট্রাক স্ট্যান্ডের কাছে আক্তার হোসেনের লেদ মেশিনের দোকান আছে। এই দোকানে কাজ করতেন মেহেদী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের গলায় গামছা ও রশি দিয়ে ফাঁস লাগানো ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (মিডিয়া) এডিসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১