,

কুমিল্লাকে বিভাগ ঘোষণা হচ্ছে, চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া থাকছে

news-image

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো কোনো নেতা আছেন যারা কথা শুনে ব্যথা বোঝেন। কিন্তু আমাদের নেতা হলেন এমন- যিনি মানুষের মুখ দেখলেই ব্যথা বোঝেন।

তিনি বলেন, কুমিল্লা বিভাগ হচ্ছে। যাদের সঙ্গে নিতে চেয়েছিলাম তারা আসবে না। তবে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর থাকছে আমাদের সঙ্গে। তাদের সঙ্গে কথা চলছে। কুমিল্লা বিভাগ হওয়ার সিদ্ধান্ত এবং সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন ঘোষণার অপেক্ষায় কুমিল্লা বিভাগ।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় ৬২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ১০তলাবিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আইনের শাসন ও গণতন্ত্র একে-অপরের পরিপূরক। আইনের শাসন ছাড়া গণতন্ত্র ও মানবাধিকার বিকশিত হতে পারে না।

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের তিন অঙ্গকে একসঙ্গে কাজ করে যেতে হবে।বিচার বিভাগের কর্মকাণ্ড, বিচারকদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সারাদেশে ৪২টি আদালত ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক ও কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান।

এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা জজ আদালতের বিচারক ও আইন বিভাগের কর্মকর্তা এবং আইনজীবীসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১