,

গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

news-image

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেড় কেজি গাঁজা ও ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার মধ্যরাতে উপজেলার শশীদল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সালাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। সোমবার সকালে তাকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হলে পুলিশ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে শশীদল বিওপির হাবিলদার মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টহলকালে সন্দেহবশত সালাউদ্দিনকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো দেড় কেজি গাঁজা ও প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার সকালে তাকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বলেন, এ ঘটনায় বিজিবির হাবিলদার শহীদুল বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন। দুপুরে আদালতের মাধ্যমে সালাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১