মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই এএসআই ক্লোজড

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোলার বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেলের কাগজ পরীক্ষার সময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় জড়িত ট্রাফিক পুলিশের এএসআই শাহে আলমকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত টিম গঠন করা হয়েছে।

আজ সোমবার ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোলা থানায় বসে মারধরের বিষয়টির সমঝোতা করা হয়। ওই ঘটনায় এএসআই শাহে আলম ক্ষমা চেয়েছেন।

এর আগে গতকাল রোববার বিকেলে ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আওলাদ হোসেন (৩২) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক। পেটানোর এই ভিডিও গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে রাতেই ওই এএসআইকে ক্লোজড করা হয়।

আওলাদ হোসেন আমাদের সময়কে জানান, তার এক বন্ধুকে নিয়ে দুটি আলাদা মোটরসাইকেল যোগে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ তাদের মোটরসাইকেল তল্লাশির জন্য দাঁড় করায়। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেন এএসআই শাহে আলম। কিন্তু তার বন্ধুর হেলমেট না থাকাসহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটরসাইকেল আটকে রাখেন তিনি।

আওলাদ আরও জানান, এ সময় নিজের পরিচয় দিতেই শাহে আলম অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্ক-বিতর্কে তিনি আওলাদের ওপর চড়াও হন। পরে তার গলার মাফলার টেনে ধরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক