,

মেলায় লাখ টাকার কাতল

news-image

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০ বছর ধরে বসছে মাছের মেলা। গতকাল রোববার তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন বড় সাইজের চিতল, রুই, আইড় ও কাতল মাছের পসরা সাজিয়ে বসেছেন দুই শতাধিক দোকানি।মেলায় মূল আকর্ষণ ছিল হাকালুকি হাওর থেকে ধরে আনা ৬০ কেজি ওজনের একটি কাতল। এর মালিক হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুর রহমান দাম হাঁকিয়েছেন এক লাখ ২০ হাজার টাকা।

আব্দুর রহমান জানান, হাকালুকি হাওর থেকে কাতল মাছটি মেলায় বিক্রি করার জন্য কিনে এনেছেন। মাছটির আনুমানিক বয়স ১০-১২ বছর। কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে এসেছেন তিনি।মেলা উপলক্ষে এলাকার ঘরে ঘরে নিমন্ত্রণ করা হয়েছিল আত্মীয়স্বজনকে। মেলা থেকে বড় বড় মাছ কিনে সমাদর করা হয়েছে জামাইদের। জামাইরাও মেলা থেকে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি গেছেন নিমন্ত্রণ খেতে।

মেলা কমিটির সভাপতি ওলিউর রহমান আরটিভি অনলাইনকে জানান, এই মেলায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল, রুই, আইড় ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রতি বছরেই এই মেলায় ১৬-১৭ কোটি টাকার মাছ বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১