শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ধ্যা ৭টার দিকে মাটিডালি মোড় থেকে ছেড়ে যাওয়া ওই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দু’জন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, নিহতদের মধ্যে পাশের কর্ণপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সামেদ মোল্লাও রয়েছে। অন্য তিন জন হলেন কদিমপাড়া এলাকার মাজেদ, কর্ণপুর মধ্যপাড়ার স্বাধীন ও শাখারিয়া কামাপাড়া এলাকার সামিউলের ছেলে ইব্রাহিম। শিশুপুত্র হারানো সামিউল দুর্ঘটনায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের একজন স্বাধীন মিয়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি