,

কুমিল্লায় চার সন্তানের জননীকে গণধর্ষণ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মামলার রায় পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে চার সন্তানের জননী এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার মামলা দায়েরের পর পুলিশ আনিছুর রহমান নামে এক আইনজীবীর সহকারী ও আরেক আইনজীবীর বাড়ির দারোয়ান লিটন বিশ্বাসকে গ্রেফতার করেছে।

জেলার সদর দক্ষিণ মডেল থানার অধীন লালমাই উপজেলার শানিচোঁ গ্রামে এক আইনজীবীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার চাঁনপুর গ্রামের ৪ সন্তানের এক জননী তার স্বামী আবদুল মালেকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন। এ মামলার রায় ওই মহিলার পক্ষে পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লার আদালতের আইনজীবীর সহকারী লালমাই উপজেলার শানিচোঁ গ্রামের ফজর আলীর ছেলে জহিরুল ইসলাম ওই মহিলাকে গত ২৮ ডিসেম্বর শানিচোঁ গ্রামের এক নির্জন বাড়িতে নিয়ে আসে। সেখানে তাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে ওই বাড়ির দারোয়ান বরিশালের মুলাদি উপজেলার কাজীরচর গ্রামের আমজাদ আলীর ছেলে লিটন বিশ্বাস, আরেক আইনজীবী সহকারী কুমিল্লা মহানগরীর আদালত সংলগ্ন কাপ্তান বাজার এলাকার আশেক আলীর ছেলে আনিছুর রহমান মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে আজ বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, এ মামলার আসামি আইনজীবী সহকারী আনছিুর রহমান ও বাড়ির দারোয়ান লিটন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১