,

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

news-image

বগুড়ায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে এক শিশুসহ ৩ জন মারা গেছে। বুধবার সন্ধ্যা ৬ টায় বগুড়া সদরের মানিকচক বাজার এলাকায় বগুড়া-ঢাকা ২য় বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটে।

ফুলবাড়ী ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম জানান, ওই মহাসড়কের মানিকচক বাজারে ভটভটি ও সিএনজি অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (২৭) বছরের একজন মারা যায়। পরে আহত ৩ জন সিএনজি অটোরকিশার যাত্রী ইব্রাহীম (৫), তার বাবা সামিউল ও সাবেদ আলী (৪৮) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ  (মেডিকেল) আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীম ও ছাবেদ আলীর মৃত্যু হয়। ইব্রাহীম বগুড়া সদরের শাখারিয়ার সামিউলের ছেলে এবং ছাবেদ আলী সদরের কর্ণপুরের জয়নালের ছেলে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১