শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ। মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী।

মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনী চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন ২ পাউন্ড।

শিশু চারটির দাদা মনসুর রহমান, এক সঙ্গে চার অতিথি আসায় তার খুশির শেষ নেই। নতুন অতিথিদের পেয়ে তারা সবাই বেশ খুশি। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিট কর্তৃপক্ষ।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি