মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কেটে নেওয়া পা

news-image

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের এক পা কেটে নেওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেটে নেয়া পা উদ্ধার হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

এদিকে, ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তাছাড়া, বামিহাল বাজারসহ আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহল।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলামের এক পা কেটে নেয় ও আরেক পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহত মোর্শেদুল ইসলামকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মোর্শেদুল ইসলামের চাচা আবদুস সাত্তার বাদী হয়ে আফজাল হোসেনসহ ১০ জনের নামে সিংড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।

সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। পাশাপাশি পুলিশি টহল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে ওই এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক