,

ঠাকুরগাঁওয়ে চালু হলো ভারতীয় ভিসা কেন্দ্র

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ বা ভিসা প্রসেসিং সেন্টার। এতে করে ঠাকুরগাঁওসহ পাশর্^বর্তী জেলা গুলির সাধারণ মানুষদরে ভোগান্তি অনেকাংশে কমবে বলে ধারানা করা হচ্ছ।গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার “রাধা উষা প্লাজা” (রাম বাবুর র্মাকটে)’র নীচ তলায় নতুন এ কেন্দ্রটির কার্যক্রম চালু হয়েছে।

এর আগে ভারতীয় হাই কমিশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসে দেশের ৬টি জেলায় ভিসার নতুন প্রসেসিং সেন্টার চালু করা হবে। এরি প্রেক্ষিতে গতকাল বগুড়া সহ ঠাকুরগাঁওয়ে ভারতীয় ভিসার এ নতুন প্রসেসিং সেন্টার চালু করা হয়।এতে করে এখানকার প্রান্তিক ও দুরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি আরোও সহজতর হবে বলে মন্তব্য করেছেন ভুক্তোভোগীরা।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান,ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করাতে ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক শক্তিশালী হবে এবং এ অঞ্চলের মানুষরা আর্থিক ভাবে অনেকটা উপকৃতও হবেন।

উল্লেখ্য, দেশে এর আগে নয়টি ভিসা কেন্দ্র চালু ছিল। বর্তমানে ঠাকুরগাঁও ও বগুড়া সহ নতুন আরও ছয়টি কেন্দ্র মিলে মোট ১৫টি কেন্দ্রে ভারতীয় ভিসা প্রসেসিং হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১