,

সরকারের কাছে আপনি নিজেই যেভাবে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতায় শুরু হয়েছে ‘নেট মিটারিং’ সিস্টেম। এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা সোলার প্যানেলের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রিও করতে সক্ষম হবে। গতকাল শুক্রবার রাতে উপজেলার শেখপাড়ার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এই কার্যক্রম চালু করে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (সদস্য সেবা) প্রকৌশলী মো. আকরাম হোসেন খান জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এই পদ্ধতি বাস্তবায়নে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। আর সোলার প্যানেলের সঙ্গে স্থাপন করা হবে ‘নেট মিটারিং সিস্টেম’। এই সিস্টেম থাকলে গ্রাহকের বিদ্যুৎ সাশ্রয় ও বিক্রি করা সম্ভব হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন গ্রাহকের যদি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় আর তিনি সোলার প্যানেল থেকে যদি ২০ ইউনিট বিদ্যুৎও উৎপাদন করতে পারেন, তাহলে তাঁকে সোলারে উৎপাদিত বিদ্যুৎ বাদ দিয়ে মোট ৮০ ইউনিটের দাম দিতে হবে। এতে ২০ ইউনিটের মূল্য সাশ্রয় হলো। আর কেউ যদি বড় আকারের সোলার প্যানেল ব্যবহার করেন সে ক্ষেত্রে তাঁর উৎপাদন ব্যবহারের চেয়েও বেশি হতে পারে। তাহলে অতিরিক্ত বিদ্যুৎ তাঁর কাছ থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ (পল্লী বিদ্যুৎ কিংবা ওয়াবদা) কিনে নেবে। ফলে তিনি লাভবান হবেন।

এই বিদ্যুৎ কর্মকর্তা বলেন, এই নেট মিটারিং সিস্টেম চালুর জন্য সম্প্রতি তিনি প্রশিক্ষণ নিয়েছেন। ট্রেনিং পেয়ে আরো কয়েকজন কর্মকর্তাসহ তাঁরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর কার্যালয়ে এই নেট মিটারিং সিস্টেম স্থাপন করেছেন। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন সমিতির ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন, এজিএম (ওএন্ডএম) মো. আবুল বাশার, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল, লাইনম্যান ইমরুল, শহীদুল প্রমুখ। পর্যায়ক্রমে প্রত্যেক গ্রাহকের ঘরে এই পদ্ধতি স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১