,

স্বামীকে পাশে রেখেই বদির স্ত্রী বললেন ইয়াবার বিরুদ্ধে লড়বেন!

news-image

নিজস্ব প্রতিবেদক : ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন ইয়াবা কারবারিদের গডফাদারের তালিকায় থাকা আবদুর রহমান বদির স্ত্রী সংসদ সদস্য (এমপি) শাহিন আক্তার চৌধুরী।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে এমপি হিসেবে শপথ অনুষ্ঠানের পর স্বামী বদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান শাহিন আক্তার।

বদির স্ত্রী বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সব ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।’
২০০৮ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদুর রহমান বদি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তার বিরুদ্ধে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ আসে।

২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ইয়াবা পাচারের ‘হোতা’ হিসেবেও তার নাম আসে। গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বদির এক বেয়াইসহ অনেকে প্রাণ হারালেও বদির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ওই সময় বদি সৌদি আরবে ওমরাহ পালন করতে চলে যান।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। অভিযান শুরুর পর প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, ‘মাদক সম্রাট’ তো সংসদেই রয়েছেন। সমালোচনার ঝড়ে এবারের নির্বাচনে বদিকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে দলীয় প্রার্থী করা হয় তার স্ত্রী শাহিন আক্তারকে। স্ত্রী মনোনয়ন পেলেও নির্বাচনী মাঠে ছিলেন বদি নিজেই। আর নির্বাচন শেষে সংসদ পর্যন্ত স্ত্রীর সঙ্গেও যান এই আলোচিত ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১