,

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)। তাঁরা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম। তিনি জানান, র‍্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩টি গুলি, ২৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে। নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১