শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদের ভোট বর্জন

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর বিভাগীয়) শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, এই আসনের ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে নিজেও ভোট দেননি শামা ওবায়েদ ইসলাম।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী।

শামা ওবায়েদের ভোট বর্জনের ঘোষণা এবং তাঁর অভিযোগের বিষয়ে নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে তিনি জানেন না। গতরাতে শামা ওবায়েদ একটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে ভোট কাটা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাইনি।

অন্যদিকে ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করেছেন, কোনো কেন্দ্রেই তাঁদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া প্রকাশ্যে ভোট দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর প্রতিবাদে আজ দুপুর দুইটার দিকে বোয়ালমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন আবু জাফর । প্রথম আলো

এ জাতীয় আরও খবর

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ফখরুল

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার