শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ভোট দিলেন একই কেন্দ্রে

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. একাব্বর হোসেন ও বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

রবিবার সকাল একটায় কেন্দ্রের প্রথম ভোট দেন টানা তিনবারের এমপি একাব্বর হোসেন। সকাল নয়টার দিকে বিএনপির প্রার্থী দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীও তার নিজের ভোট দেন।

রবিবার সকাল থেকেই ভোটারদের বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে দেখা গেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। মির্জাপুর উপজেলায় ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন ভোটার আজ ভোট দিতে পারবেন।

দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।

এসময় একাব্বর হোসেন এমপি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয় হবে।

এ জাতীয় আরও খবর

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ফখরুল

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার