,

বেগমগঞ্জ একটি কেন্দ্রে ব্যালট বাক্স লুট, স্থগিত ভোটগ্রহণ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের শরীফপুর ইউনিয়নের পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী ওই কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের জিম্মি করে ব্যালট বাক্সসহ ভোটের সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখেন প্রিসাইডিং অফিসার মো. ইমরান।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকাল ৬টা ১০ মিনিটে ৫০-৬০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ভোটের সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইমরান ভোটগ্রহণ স্থগিত করেন। ফলে সকালে ভোট দিতে আসা ভোটাররা ফিরে যান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১