শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় সুনামগঞ্জে আ’লীগ ও চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন

news-image

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে প্রতিপক্ষের হামলায় সুনামগঞ্জে আ’লীগ কর্মী এবং চট্টগ্রামে যুবলীগ কর্মী খুনের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে।

নিহত দ্বীন মোহাম্মদের (৩৫) বাড়ি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায়। দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তার ভাতিজা সাইফুর রহমান মামুন হাসপাতালে অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপিকর্মী রফিক, আরিফ ও আনিসের নেতৃত্বে এই হামলা করা হয়েছে।

এদিকে একই রাতে ‍সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি জোট দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে বলে দাবী করছে আওয়ামী লীগ। যুগান্তর

এ জাতীয় আরও খবর

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ফখরুল

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার